অনলাইন প্রশিক্ষণ · আসন নিবন্ধন চলছে
Tender Submitter: ই-জিপি টেন্ডার জমাদান প্রশিক্ষণ
ই-জিপি বাংলার প্রতিষ্ঠাতা রায়হান খানের সাথে সরাসরি অনলাইন ক্লাসে শিখুন, কীভাবে e-GP-তে নিবন্ধন থেকে শুরু করে টেন্ডার খোঁজা, প্রস্তুতি, জমাদান, মূল্যায়ন, চুক্তি ও বিল পর্যন্ত প্রতিটি ধাপ নির্ভুলভাবে করতে হয়, Public Procurement Rules 2025 অনুযায়ী।
প্রশিক্ষকরায়হান খান
মাধ্যমZoom / Google Meet
সময়কাল৩ দিন
কোর্স ফি৳১,৫০০
বাংলায়, সরাসরি লাইভ ক্লাস · সাথে Tender Submitter ই-বুক বিনামূল্যে · ব্যাচের তারিখ ও সময় শীঘ্রই ঘোষণা
আসন নিবন্ধন করুন
কোর্স সিলেবাস: ৩ দিনের লাইভ প্রশিক্ষণ
প্রতিটি দিনে ধাপে ধাপে ব্যাখ্যা, e-GP পোর্টালের বাস্তব উদাহরণ এবং শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে।
দিন ১আইনি ভিত্তি, নিবন্ধন ও টেন্ডার খোঁজা
শুরু থেকে সঠিক প্রস্তুতি
- PPA 2006, সংশোধনী আইন 2026 ও PPR 2025: দরদাতার যা জানা জরুরি
- ক্রয়ের প্রকৃতি (Goods, Works, Services, Physical Services) ও ক্রয় পদ্ধতি (OTM, LTM, RFQ, DPM)
- e-GP-তে দরদাতা নিবন্ধন, প্রোফাইল, বেনিফিশিয়াল ওনারশিপ ও ডিজিটাল স্বাক্ষর
- ডকুমেন্ট লাইব্রেরি গোছানো: ট্রেড লাইসেন্স, TIN, VAT, অভিজ্ঞতা সনদ
- টেন্ডার খোঁজা, নোটিস ও TDS/BDS পড়া
- যোগ্যতার শর্ত মিলিয়ে Go/No-Go সিদ্ধান্ত
দিন ২দরপত্র প্রস্তুতি ও জমাদান
হাতে-কলমে টেন্ডার জমা
- টেন্ডার ডকুমেন্ট কেনা ও অনলাইন পেমেন্ট
- টেন্ডার সিকিউরিটি: সঠিক অঙ্ক, ব্যাংক থেকে সংগ্রহ, সাধারণ ভুল
- BoQ ও লট বিশ্লেষণ, PPR 2025-এর SLT নিয়মে দর নির্ধারণ
- ফর্ম পূরণ: প্রকৃতি অনুযায়ী প্রয়োজনীয় ফর্ম ও সংযুক্তি
- জয়েন্ট ভেঞ্চার (JV) ও Letter of Intent
- এনক্রিপশন, ফাইনাল সাবমিশন, সংশোধন ও প্রত্যাহার
দিন ৩মূল্যায়ন, চুক্তি ও বিল
টেন্ডার জেতার পরের সব ধাপ
- দরপত্র উন্মুক্তকরণ ও মূল্যায়ন: TEC কী দেখে, ক্লারিফিকেশনের উত্তর
- NOA গ্রহণ, পারফরম্যান্স সিকিউরিটি ও চুক্তি স্বাক্ষর
- e-CMS: কাজ শুরু, পরিমাপ, অগ্রগতি ও বিল দাখিল
- রিটেনশন মানি ও সমাপ্তি সনদ
- টেন্ডার সিকিউরিটি বাজেয়াপ্ত এড়ানো, অভিযোগ ও আপিল
- সমাপনী প্রশ্নোত্তর ও বাস্তব কেস আলোচনা
কাদের জন্য
ঠিকাদার ও সরবরাহকারী
যাঁরা প্রথমবার e-GP-তে টেন্ডার দিতে চান, অথবা নিয়মিত দিলেও ছোট ভুলে দরপত্র বাদ পড়ছে।
পরামর্শক প্রতিষ্ঠান
যাঁরা Services ও Physical Services টেন্ডারে নিয়মিত অংশ নেন।
টেন্ডার সেলের কর্মী ও নতুনরা
প্রতিষ্ঠানের টেন্ডার সেলে নতুন যোগ দেওয়া কর্মী এবং এই পেশায় আসতে চাওয়া তরুণরা।
আসন নিবন্ধন করুন
কোর্স ফি ৳১,৫০০। নিবন্ধনকারীদের সংখ্যা ও সুবিধাজনক সময় দেখে ব্যাচ সাজানো হবে। এখন ফর্ম পূরণ করে আসন নিবন্ধন করুন; ব্যাচের তারিখ নিশ্চিত হলে ফি পরিশোধের লিংক ইমেইল ও মোবাইলে পাঠানো হবে, তখন ফি দিয়ে আসন নিশ্চিত করবেন।
প্রশিক্ষক সম্পর্কে
রায়হান খান গত ১০ বছর ধরে সরকারি ক্রয় ক্ষেত্রে কাজ করছেন এবং বাংলাদেশে ই-প্রকিউরমেন্ট শুরুর প্রথম দিন থেকেই e-GP সিস্টেমে হাতে-কলমে কাজ করে আসছেন। তিনি "Tender Submitter: ই-জিপি টেন্ডার শিখুন বাংলায়" বইয়ের লেখক ও ই-জিপি বাংলার প্রতিষ্ঠাতা। বিস্তারিত পরিচিতি
দাবিত্যাগ: এটি ই-জিপি বাংলার একটি স্বাধীন প্রশিক্ষণ, BPPA বা কোনো সরকারি সংস্থার দাপ্তরিক প্রশিক্ষণ নয়।